আন্তর্জাতিকসর্বশেষ

গাজায় তীরে পৌঁছানো সম্ভবহল না সুমুদ ফ্লোটিলার

নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
২ অক্টোবর ২০২৫, ১২:০০ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি নৌ অবরোধ ভাঙা এবং গাজার ক্ষুধার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রায়৫০টি জাহাজে করে গাজার দিকে রওনা দিয়েছিলেন ৫০০ অধিকারকর্মী। সূত্র: আলজাজিরা, আনাদোলু
তবে তাদের গাজায় যেতে দেয়নি ইসরাইল। বুধবার রাত ও বৃহস্পতিবার দিনে দখলদারদের নৌ কমান্ডোরা এসব জাহাজ আটক করে। তবে বহরের একটি জাহাজ ফিলিস্তিনিদের জলসীমায় ভেতরে প্রবেশ করে ইসরাইলি অবরোধ ভেঙে ফেলে, তবে সেটি গাজার তীরে ভিড়তে পারেনি। তার আগেই আটক হয় ইসরাইলে নৌ সেনাদের হাতে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই যাত্রা গাজায় পৌঁছানোর আগে শেষ হয়ে গেছে। এসব জাহাজ আটকাতে গিয়ে কোনো বড় ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে তারা।
বিবৃতিতে ইসরায়েলি মন্ত্রণালয় এই ফ্লোটিলাকে হামাসের ফ্লোটিলা হিসেবে অভিহিত করে বলেছে, “সুমুদ ফ্লোটিলার জাহাজ সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ অথবা নৌ অবরোধ ভাঙতে পারেনি। জাহাজের সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। তারা নিরাপদে ইসরাইলে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তাদেরকে ইউরোপে পাঠানো হবে।”

একটি জাহাজ এখনো সমুদ্রে অবস্থান করছে বলে জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, কারিগরি ত্রুটির কারণে এটি সমুদ্রে আছে। কিন্তু জাহাজটি গাজার কাছে পৌঁছাতে পারেনি। এই জাহাজটিও যদি গাজার দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে এটিকে আটকানো হবে।
তবে তুর্কী পিডিয়া নিউজ জানায়, বহরে থাকা চারটি জাহাজ এখনও গাজার দিকে এগিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *