জাতীয়সর্বশেষ

শিগগিরই চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

,১৬ এপ্রিল, ২০২৬

শিগগিরই সংশোধন করা হচ্ছে সম্প্রচার নীতিমালা। নীতিমালায় বেসরকারি টেলিভিশনগুলোকে ডিজিটাইজেশনের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে তথ্য সচিবের সঙ্গে টেলিভিশন মালিকদেরর সংগঠন এ্যাটকো এবং ক্যাবল অপারেটরদের সংগঠন কোয়াবের নেতাদের বৈঠকে সম্প্রচার নীতিমালা সংশোধন নিয়ে আলোচনা হয়। 

বৈঠক শেষে নেতারা বলেন, সম্প্রচার নীতিমালার ভাষাগত পরিবর্তন করা হচ্ছে। মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের ইতিহাস সংযোজন করা হবে। এছাড়া, বেসরকারি টেলিভিশনগুলোকে  পে চ্যানেলে রূপান্তর করা হবে।  

ডিজিটাইজেশন হলে স্বয়ংক্রিয়ভাবে টেলিভিশনের টিআরপি জানা যাবে, তখন কন্টেন্টের মানও বাড়বে। ফলে সরাসরি গ্রাহকের কাছ থেকে আয় পাবে টেলিভিশন, সঙ্গে বিপুল রাজস্ব আয় করবে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *