লেবাননে যুদ্ধবিরতির আভাস
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
লেবাননে যুদ্ধবিরতি নিয়ে বর্তমানে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরানঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল-মায়াদীন এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, বুধবার (১৫ এপ্রিল) রাত থেকেই লেবাননে এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান
ওই কর্মকর্তার দাবি, মূলত ইরানের চাপের মুখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সাময়িক যুদ্ধবিরতিটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বিদ্যমান যুদ্ধবিরতির শেষ সপ্তাহের সঙ্গে মিল রেখে নির্ধারণ করা হয়েছে।
তবে এই যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে ইসরাইলি মহলে এখনও যথেষ্ট অনিশ্চয়তা ও মতভেদ পরিলক্ষিত হচ্ছে। ইসরাইলের চ্যানেল ১২ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইল সরকার এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যদিও একজন ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তা দাবি করেছেন, লেবাননে এক সপ্তাহের এই যুদ্ধবিরতির প্রস্তাবটি মূলত মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ উত্থাপন করেছেন।
এই স্পর্শকাতর বিষয়ে আলোচনার জন্য আজ রাতে ইসরাইলি মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠক করেছে গত রাতে। তবে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে এই প্রস্তাব নিয়ে ব্যাপক বিভাজন রয়েছে। চ্যানেল ১২ জানিয়েছে, মন্ত্রিসভার বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী যুদ্ধবিরতির প্রস্তাবের তীব্র বিরোধিতা করছেন। তারা বরং বৈরুত এবং লিতানি নদীর ওপারে আক্রমণ আরও জোরদার করার পক্ষে জোরালো দাবি তুলছেন।
যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধবিরতি পালনের জন্য ইসরাইলের ওপর চাপ দিচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধের অবসান হতে যাচ্ছেও বলে প্রেসিডেন্ট আভাস দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

