আন্তর্জাতিকসর্বশেষ

সদিচ্ছা নিয়ে আলোচনা করতে ইরান-যুক্তরাষ্ট্রের প্রতি জাতিসংঘের আহ্বান

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১১ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠেয় শান্তি আলোচনাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। উভয় পক্ষকে ‘সদিচ্ছা’ নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সূত্র: বিবিসি

শুক্রবার জাতিসংঘে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘গুতেরেস উত্তেজনা প্রশমন এবং পুনরায় সংঘাত প্রতিরোধের লক্ষ্যে একটি স্থায়ী ও ব্যাপক চুক্তির জন্য সদিচ্ছা নিয়ে কাজ করতে পক্ষগুলোকে এই সুযোগটিকাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।’

ডুজারিক বলেন, ‘মহাসচিব বলেচছেন, জাতিসংঘ সনদসহ আন্তর্জাতিক আইন সম্পূর্ণরূপে মেনে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির কোনো কার্যকর বিকল্প নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *