আন্তর্জাতিকসর্বশেষ

লেবাননজুড়ে দেড় শতাধিক ইসরাইলি বিমান হামলা, তিন শতাধিক নিহত

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৮ এপ্রিল, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও আজ লেবাননে  দেড় শতাধিক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে তিনশ’রও বেশি মানুষ নিহত ও বহু আহত হয়েছে। দেশটির  স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন একথা জানিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা কার্যক্রম জোরদার করেছে রেডক্রস। সূত্র: আল-জাজিরা

লেবাননের রেড ক্রস জানিয়েছে, তাদের অন্তত ১০০টি অ্যাম্বুলেন্স বর্তমানে হামলার লক্ষ্যবস্তু হওয়া বিভিন্ন এলাকায় সাড়া দিচ্ছে। এসব অ্যাম্বুলেন্স আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাচ্ছে। পাশাপাশি চিকিৎসা সহায়তা দিতে মাঠে কাজ করছে তাদের উদ্ধারকারী দলগুলো।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এই হামলায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। গুরুতর আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, লেবানন মার্কিন-ইরান যুদ্ধবিরতির আওতায় পড়বে না। দেশটিতে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের চলমান হামলা তারা বন্ধ করবে না।

এদিকে লেবানন সরকার তাদের দেশের ওপর ইসরাইলি হামলা বন্ধে সহাযতা করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *