ইরানজুড়ে ১০টি রেললাইনে ইসরাইলের বিমান হামলা
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৭ এপ্রিল, ২০২৬
ইরানের গণমাধ্যম সারা দেশে রেলওয়ে অবকাঠামোর ওপর ইসরাইলি হামলার কথা নিশ্চিত করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি
ইসরাইল আজ মঙ্গলবার ইরানের রেলওয়ের ওপর হামলা চালানোর হুমকি দেওয়ার কয়েক ঘন্টা পরেই দেশটির দশটি রেলওয়ে লাইন ও সেতুর ওপর হামলা চালিয়েছে।
ইসরাইলের আর্মি রেডিও দাবি করেছে, অস্ত্র ও ক্ষেপণাস্ত্র বহনে ব্যবহৃত টার্গেট লান্চ প্লাটফর্মকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।
ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সারা দেশে রেলওয়ে অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা চালিয়েছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিল যে, ইরান হরমুজ প্রণালী খুলে না দেওয়ার ব্যাপারে চুক্তিতে রাজি না হলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও ব্রিজগুলোর ওপর বোমাবর্ষণ করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর আগ্রাসন শুরু করেছে। এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
ইরান এই আগ্রাসনের জবাবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে।
ইরান বলেছে, তাদের অবকাঠামোয় হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের অবাকাঠামোও অক্ষত থাকবে না।
ন করলেও ভোটের মূল লড়াইয়ে এই সংখ্যা বাড়ানো হলো।

