আন্তর্জাতিকসর্বশেষ

ডেডলাইন আসন্ন হওয়ার মধ্যে ট্রাম্পের হুমকি, আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু ঘটবে

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৭ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হুমকি দিয়ে বলেছেন, ‘আজ রাতে একটি সমগ্র সভ্যতার মৃত্যু ঘটবে।’ হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ট্রাম্পের ৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষ হওয়ার বিষয় এগিয়ে আসার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের আগ্রাসী প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। বাংলাদেশ সময় আজ রাত বারটার দিকে এই আল্টিমেটাম শেষ হবে। সূত্র:আনাদোলু এজেন্সি

এরমধ্যে ইরানের জ্বালানী ও রেলওয়ে অবকাঠামোর ওপর মার্কিন-ইসরাইলি প্রচন্ড হামলা চলছে।হামলা করা হয়েছে ইরানের তেল হাব খারগ দ্বীপে ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে দ্বীপটি অন্ধকারে ছেয়ে গেছে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্লাটফরমে লিখেছেন,“আজ রাতে সমগ্র সভ্যতার মৃত্যু ঘটবে যা আর কখনো ফিরিয়ে আনা যাবে না। আমি চাই না এমন কিছু ঘটুক, তবে সম্ভবত এটি ঘটতে যাচ্ছে।’

তিনি লিখেছেন, আমরা অবশ্য এরই মধ্যে গোটা সরকারের পরিবর্তন ঘটানোর কাজটি সম্পন্ন করেছি। তাতে অনেক স্মার্ট ও কম কট্টরপন্থী মনোভাব সম্পন্ন ব্যক্তি রয়েছেন। হয়ত বিস্ময়কর বৈপ্লবিক কিছু ঘটার সম্ভাবনাও আছে। কে তা বলতে পারে? তার ভাষায়, অবশেষে বিশ্বের ৪৭ বছরের চাদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর ইতিহাসের অবসান ঘটতে যাচ্ছে।

এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিল যে, ইরান হরমুজ প্রণালী খুলে না দেওয়ার ব্যাপারে চুক্তিতে রাজি না হলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও ব্রিজগুলোর ওপর বোমাবর্ষণ করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর আগ্রাসন শুরু করেছে। এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ‍দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

ইরান এই আগ্রাসনের জবাবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে।

ইরান বলেছে, তাদের অবকাঠামোয় হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের অবাকাঠামোও অক্ষত থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *