তুরস্কে ইসরাইলি কন্সুলেট ভবনের কাছে গোলাগুলি: তিন জন নিহত
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৭ এপ্রিল, ২০২৬
- একজন বন্দুকধারী আজ ৭ এপ্রিল ইস্তাম্বুলের ইসরাইলি কন্সুলেট ভবনের কাছে গুলিবর্ষণকরে। এই সময় তিন জন নিহত এবং দুইজন পুলিশ অফিসার আহত হয়েছেন। তুরস্কের গণমাধ্যম এ খবর জানায়। সূত্র: আনাদোলু এজেন্সি
- বার্তা সংস্থার রয়টার্সের ভিডিওতে দেখা গেছে, গুলির শব্দ শোনার পর একজন পুলিশ অফিসার বন্দুক উচিয়ে নিজেকে নিরাপদ করার চেষ্টা করছেন। সে সময় এক ব্যক্তিকে রক্তাক্তঅবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
- এ ঘটনা সম্পর্কে বিস্তারিত আর কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

