সর্বশেষসারাদেশ

ঝিনাইদহে আইস‌ক্রিম কিনতে গিয়ে কারের ধাক্কায় প্রাণ গেল শিশুর

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৪ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহে প্রাইভেট কারের ধাক্কায় আরিফুল ইসলাম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে ‌ঝিনাইদহ শহরের বাইপাস রোড-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা‌ ঘটে। নিহত আরিফুল ইসলাম ঝিনাইদহ পৌরসভার ভুটিয়ারগাতি গ্রামের আমিরুল মুন্সির ছেলে।

পুলিশ জা‌নিয়েছে, ছোট ভাই আবিদুল ইসলামকে সঙ্গে নিয়ে সড়ক পার হয়ে আইসক্রিম কিনতে দোকানে যায় আরিফুল। আইসক্রিম কেনা শেষে বাড়ি ফেরার পথে সড়কে দ্রুতগতির এক‌টি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু আরিফুল ইসলাম নিহত হয়। সহোদর ছোট ভাই আবিদুল ইসলাম গুরুতর আহত হয়ে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ‌ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নি‌শ্চিত করে জা‌নিয়েছেন, ঘাতক প্রাইভেট কার‌টি‌ শনাক্তের চেষ্টা করছে পু‌লিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *