সৌদি থেকে মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
৩১ মার্চ, ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, দেশটি থেকে মার্কিন সেনাদের সরানোর এটাই সময়। সূত্র: বিবিসি
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি এ কথা বলেন।
পোস্টে তিনি বলেন, তার দেশ সৌদি আরবকে ‘সম্মান’ করে এবং একটি ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে বিবেচনা করে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আরব বা ইরানিদের সম্মান করে না, ইরানের অভিযানগুলো সেসব ‘শত্রু ও আগ্রাসনকারীদের’ বিরুদ্ধে পরিচালিত হচ্ছে।
পোস্টে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া একটি মার্কিন উড়োজাহাজের ছবিও জুড়ে দেন আব্বাস আরাগচি।

