আন্তর্জাতিকসর্বশেষ

পাকিস্তানের আরও ২০ জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দেবে ইরান

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৯ মার্চ, ২০২৬

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ইরানের পক্ষ থেকে তার দেশ হরমুজ প্রণালিতে আরও বিস্তৃত প্রবেশাধিকার পেয়েছে। সূত্র:বিবিসি

ইসহাক দার জানান, পাকিস্তানের পতাকাবাহী আরও ২০টি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিতে অনুমতি দিয়েছে ইরান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এর অর্থ, প্রতিদিন দুটি করে জাহাজ (পাকিস্তানের পতাকাবাহী) হরমুজ প্রণালি পার হবে।’ ইরানের পক্ষ থেকে পাকিস্তান সরকারকে এমনটা জানানো হয়েছে বলেও উল্লেখ করেন ইসহাক দার।

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আর ব্যস্ততম নৌপথ হরমুজ প্রণালি। বিশ্বজুড়ে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ এ জলপথ দিয়ে পরিবহন করা হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে পণ্য ও জ্বালানিবাহী নৌযান চলাচলে লাগাম টানে ইরান। এর ফলে হরমুজ প্রণালিতে প্রবেশের আগেই আটকা পড়ে বহু জাহাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *