আন্তর্জাতিকসর্বশেষ

ইরানের বিরুদ্ধে হামলার মধ্যে হুতিদের হূঁশিয়ারি: আমাদের হাম ট্রিগারে রয়েছে

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৭ মার্চ, ২০২৬

ইয়েমেনে ইরানের মিত্র হুতি বাহিনী বলেছে, অন্য দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধে অংশ নিলে অথবা যুদ্ধে লোহিত সাগরকে ব্যবহার করা হলে  তারাও ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তত রয়েছে। সূত্র: রয়টার্স

হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার এক বিবৃতিতে বলেন, যুদি যুক্তরাষ্ট্রের কোন মিত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদের সঙ্গে যদি যোগ দেয় অথবা ইরানে বিরুদ্ধে বৈরিতায় লোহিত সাগরকে ব্যবহার করা হয় তাহলে আমরা আপনাদের নিশ্চিত করছি যে, সরাসরি যুদ্ধে জড়িত হতে আমাদের হাতও ট্রিগারে রাখা রয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সম্প্রসারনের আশংকার মধ্যে হুতিরা এই হুঁশিয়ারি জানাল। ইরানের মিত্র হুতি বাহিনীর হাতে ভারী অস্ত্র রয়েছে এবং তারা আরব উপদ্বীপের বাইরেও হামলা চালাতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *