তেল আবিবে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
23মার্চ, ২০২৬
ইসরাইলে সামরিক বাহিনী আইডিএফ তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে যে, ইরান ফের ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সূত্র: বিবিসি বাংলা
আইডিএফ আরও জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করছে।
এর আগে জানা গিয়েছিল যে, ইরানের রাজধানী তেহরানের বেশ কিছু স্থানে বিস্ফোরণ ঘটেছে।
রোববার রাতে তেল আবিবের ওপর গুচ্ছবোমা বা ক্লাস্টার মিউনিশনসহ ইরানের আরেক দফার হামলা আকাশেই ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

