ইরানে চলমান সংঘাতের মধ্যে গত ৯ মার্চ মার্কিন মিত্র দেশ বাহরাইনে হামলা চালায় যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
23মার্চ, ২০২৬
বাহরাইনে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে কয়েক ডজন বেসামরিক নাগরিক আহত হন এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সূত্র: বিবিসি
একদল একাডেমিক গবেষকের বিশ্লেষণে ইঙ্গিত দেওয়া হয়েছে—এই বিস্ফোরণে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্র পরিচালিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারে। বিশ্লেষণটি পর্যালোচনা করেছে রয়টার্স।
ঘটনায় শিশুসহ অন্তত ৩২ জন আহত হন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। শুরুতে বাহরাইন ও ওয়াশিংটন এই হামলার জন্য ইরানি ড্রোনকে দায়ী করেছিল।
তবে পরবর্তীতে বাহরাইন প্রথমবারের মতো স্বীকার করেছে, রাজধানী মানামার উপকণ্ঠে সিত্রা দ্বীপের মাহাজ্জা এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণের সঙ্গে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জড়িত ছিল। এলাকাটি একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারের জন্য পরিচিত।

