আন্তর্জাতিকসর্বশেষ

৬ মাস ধরে‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যাওয়ার ক্ষমতা ইরানের রয়েছে: আইআরজিসি

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৮ মার্চ, ২০২৬

ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতিতে কমপক্ষে ৬ মাস তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম বলে করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি জানিয়েছেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা নিউজ এজেন্সি একথা জানিয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নাইনির এমন দাবি, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্টট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মূল্যায়নের সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প বারবার দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা অভিযান অত্যন্ত সফল হয়েছে।

চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এ যুদ্ধে বড় ব্যবধানে জিতছি। আমরা তাদের পুরো ‘শয়তানি সাম্রাজ্য’ গুঁড়িয়ে দিয়েছি।’

আইআরজিসি ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী একটি সংস্থা। এর প্রভাব সামরিক ও গোয়েন্দা তথ্যের বাইরে রাজনীতি, শিক্ষা এবং অর্থনীতিতেও বিস্তৃত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *