আন্তর্জাতিকসর্বশেষ

ইরানের হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

02 মার্চ, ২০২৬

ইরানের হামলায় কুয়েতে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সোমবার (২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

বিমানগুলো বিধ্বস্ত হলেও সব ক্রু সদস্য নিরাপদ নামতে সক্‌ষম হয়েছেন বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

এর আগে, কুয়েতে মিসাইলের আঘাতে মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে বলে দাবি করে তার ভিডিও প্রচার করে ইরান। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে।

ভিডিওতে একটি এফ-১৫ যুদ্ধবিমানকে ধীরগতিতে নিচে ঘূর্ণায়মান অবস্থায় নামতে দেখা যায়। এ সময় বিমানটির পেছন দিক থেকে আগুনের শিখা বের হচ্ছিল। তবে সেটি যুক্তরাষ্ট্রের, নাকি ইসরাইলের— তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, কারণ দুই দেশই এই দুই ইঞ্জিনবিশিষ্ট সর্বআবহাওয়ায় সক্ষম যুদ্ধবিমান ব্যবহার করে।

একাধিক গণমাধ্যম জানিয়েছে, পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *