রাজনীতিসর্বশেষ

ন্যাশনাল ওলামা এলায়েন্সের আহ্বায়ক আশরাফ, সদস্য সচিব সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২৭ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ন্যাশনাল ওলামা এলায়েন্সের (এনইউএ) আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি, সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান। বৃহস্পতিবার ৮৮ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের কথা জানানো হয়।

জুলাই-২৪ গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে গত ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ন্যাশনাল উলামা এলায়েন্স। আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।

এদিন আংশিক আহ্বায়ক কমিটির তালিকা ফেসবুকে এনসিপির ভেরিফায়েড পেজে শেয়ার করে দলটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে আলেম সমাজের অধিকার রক্ষা ও ন্যায়ের পক্ষে এই সংগঠন কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশার কথা জানানো হয়েছে।

ন্যাশনাল উলামা এলায়েন্সের যুগ্ম আহ্বায়ক হয়েছেন মাওলানা মাহমুদুল হক জালীস, মাওলানা ইলিয়াস হোসাইন নোমান, মাওলানা আব্দুল আহাদ তাওহীদ, মাওলানা আফজাল হোসেন, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা ফেরদাউস আহমাদ, মাওলানা শামিম আযহার, মাওলানা শেখ আরিফ বিল্লাহ আজিজী, মাওলানা এহসান জাকারিয়া, মাওলানা আজিজুল ইসলাম ইউলাদ ও মাওলানা ইমাম উদ্দিন।

যুগ্ম সদস্য সচিব হয়েছেন মাওলানা মোহাম্মদ সালিম আহমদ, মুফতী মাহমুদ হাসান জাফরী, মাওলানা আব্দুর রাকিব, মাওলানা শেখ বদিউল আলম নোমান, মাওলানা শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা কারী সামছুল ইসলাম, মাওলানা মো: নাজির হোসেন, মাওলানা এনাম বিন সিদ্দিক, মাওলানা তাওহিদুল ইসলাম অপু, মুফতি আসাদুল্লাহ জাকির রহমান, মাওলানা খায়রুল বাশার, মাওলানা হাসান মাহমুদ সুলতানি, মাওলানা হাবিব জিহাদী, মাওলানা কাওসার ভুইয়া, মাওলানা মুহাম্মদ ইদ্রিস হোসাইন ও মাওলানা আবরার কাউছার।

ন্যাশনাল উলামা এলায়েন্সের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মুফতী ইনজিমামুল ইসলামকে, সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাওলানা মোহাম্মাদুল্লাহ হাফেজী (আরিয়ান), মাওলানা মোঃ সাদ্দাম হোসেন, মাওলানা কাওছার মজুমদার, মুফতী শহীদুল্লাহ্ শোয়াইব, মাওলানা হোসাইন আহমদ (মির্জা গালিব), মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা আদনান সাফারি, মাওলানা মাহফুজুল আলম, মাওলানা লোকমান সরদার, মাওলানা মুহাম্মাদ উল্লাহ, মাওলানা মোকাররম আদনান, মাওলানা মোঃ ইমরান নাজির, মাওলানা উবায়দুল্লাহ তাহমিদ, মাওলানা আব্দুল ওয়াহাব মির্জা, মাওলানা তরিকুল ইসলাম গওহরী, মাওলানা ইয়াসির আরাফাত ও মাওলানা আব্দুল কাদের ইমন। এ ছাড়া কমিটির বাকিরা রয়েছেন সদস্য হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *