আন্তর্জাতিক

৫৮ বছর পর ফের পশ্চিম তীরের মালিকানা দাবি ইসরাইলের

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৬ ফেব্রুয়ারি, ২০২৬

অধিকৃত পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের একটি প্রস্তাব অনুমোদন করেছে দখলদার ইসরাইল সরকার। ১৯৬৭ সালে পশ্চিম তীর দখলের পর এই প্রথম এমন সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান। সূত্র: আনাদোলু এজেন্সি

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবটি উত্থাপন করেন কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট জমিগুলো আনুষ্ঠানিকভাবে ইসরাইলি রাষ্ট্রীয় মালিকানায় নিবন্ধিত হবে।

আল-জাজিরা জানায়, পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূখন্ড ইসরাইলের সঙ্গে সংযুক্ত করতে নতুন ভূমি রেজিস্ট্রিকরণ আইন করেছে।

ভূমি রেজিস্ট্রির বসতি জমির দলিল হিসেবে পরিচিত। ছয় দশক পর এই বসতি জমির দলিল থাকার আইনটি দখলদার দেশটি পুণর্বহাল করল।

ব্রিটিশ আইনের আওতায় ১৯১৯ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত জর্ডান সরকার পশ্চিম তীরের মাত্র ৩০ শতাংশ জামির রেজিস্ট্রি করেছিল। বাকি ৭০ শতাংশ জমি অরেজিস্ট্রি রয়ে গেছে।

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *