রাজনীতিসর্বশেষ

আজ গাজীপুর-ময়মনসিংহ-কিশোরগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনি জনসভা

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

০৩ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনি সফরের অংশ হিসেবে আজ মঙ্গলবার তিনটি জনসভায় বক্তব্য  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল সাড়ে ১০ টায় তিনি কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দেবেন।

পরে দুপুর ১২ টায় যাবেন ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠের জনসভায়। সর্বশেষ দুপুর দুইটায় গাজীপুরের জয়দেবপুরে রাজবাড়ী মাঠে ১১ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

দলীয় সূত্রমতে, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন জেলায় নির্বাচনি জনসভায় যাবেন জামায়াত আমির। পরে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকায় নিজ নির্বাচনি আসনে গণসংযোগ করবেন।

এদিকে আজ জনসভা শেষে ফিরে ঢাকা-১৫ আসনে নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগ করবেন জামায়াত আমির। বিকেল সাড়ে ৪ টায় মিরপুর-১০ (কারার মসজিদ) আদর্শ স্কুলের পাশে এই গণসংযোগ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *