জামায়াতে ইসলামিতে যোগ দিলেন মুফতি আলী হাসান উসামা
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১৭ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদীস আল্লামা মুফতি আলী হাসান উসামা। শনিবার জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি। বাংলাদেশ ইসলামী দাওয়াহ্ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী বিষয়টি নিশ্চিত করছেন।
এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা ভাই। তার দীর্ঘ দুই বছরের মেহনত আল্লাহ তায়ালা কবুল করেছেন।

