জাতীয়সর্বশেষ

উত্তরায় ভবনে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৬

ছবি:সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

১৬ জানুয়ারি, ২০২৬

রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নং সড়কের ৭ তলা ভবনে আগুনের ঘটনায় এ পর্যন্ত ৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এরমধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।  

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে এখন পর্যন্ত। তারা হলেন— ফজলে রাব্বি (৩৭), হারেস (৫২) ও তার ছেলে রাহাব (১৭)। এ ঘটনায় হারেসের স্ত্রী ও রাহাবের মাও মারা গেছেন, তবে তার নামসহ আরও আরেকজন নিহতের নাম জানা যায়নি।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক আহমেদ জানান, নিহতদের মধ্যে তিনজনের লাশ রয়েছে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে, উত্তরায় অন্য আরেকটি হাসপাতালে দুজনের লাশ আর সর্বশেষ যে মৃত্যুর সংবাদ পাই সেই লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে। এই ঘটনায় সর্বমোট কতজন আহত হয়েছেন তা জানতে আমাদের বিভিন্ন টিম কাজ করছে। 

এই আগুনের সূত্রপাত প্রসঙ্গে রফিক আহমেদ বলেন, আমরা এখন পর্যন্ত যতটুক তথ্য তদন্তে পেয়েছি যে ভবনটির দোতলায় থাকা একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেটি ওই রান্নাঘরের বৈদ্যুতিক গোলযোগের কারণে হতে পারে নয়তো গ্যাস লিকেজ থেকে হতে পারে। তবে এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *