আন্তর্জাতিকসর্বশেষ

ট্রাম্পের দাবি ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করতে চায়’

ফাইল ছবি

এনভিবিডি24ডটকম

১২ জানুয়ারি, ২০২৬

ইরান ‘আলোচনা করতে চায়’ এবং একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার ট্রাম্প এ কথা বলেন। সূত্র:এএফপি

ট্রাম্প দাবি করেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর ইরানের নেতারা তার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা তাদের সঙ্গে‘আলোচনা করতে চান’।

ট্রাম্প গতকাল এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘ইরানের নেতারা ফোন করেছেন’, তিনি আরও বলেন, ‘একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে, তারা আলোচনা করতে চান।’

নিউজ ডেস্ক

এরআগে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছিলেন ট্রাম্প। ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে নিহত বেড়ে ৫৩৮ জনে পৌঁছেছে। এর মধ্যেই এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সূত

এত বেশি বিক্ষোভকারী নিহত হওয়া প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। ইরান সীমা লঙ্ঘন করেছে কি না জানতে চান। জবাবে এয়ার ফোর্স ওয়ানে থাকা ট্রাম্প বলেন, ‘দেখে মনে হচ্ছে, তারা (ইরান) সেটা শুরু করেছে।’

ইরান বলেছে, তারা ট্রাম্পকে বিশ্বাস করেন না। কারণ ওমানে ইরানের সঙ্গে আলোচনা চলার মধ্যে ট্রাম্প ইরানে হামলা চালিয়েছিল। সে কারণে তেহরান ওয়াশিংটনের সঙ্গে বৈঠক করতে আগ্রহী নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *