জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদককে কারণ দর্শাণোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
০৯ জানুয়ারি, ২০২৬
ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান নাজিরকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় ছাত্রশক্তি এ নোটিশ দেয়। ইমরান নাজিরকে ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জানুয়ারি ঢাবি কোরামের সমালোচনা করে পোস্ট দেন ইমরান নাজির। সন্ধ্যা ৭টায় দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান— এর স্বাক্ষরিত চিঠিতে শোকজ নোটিশ দেওয়া হয় তাকে।
শোকজ নোটিশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের শৃঙ্খলাবিরোধী আচরণ করে গঠনতন্ত্রের ধারা ৬.৫ অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের জন্য গঠনতন্ত্রের ধারা ৬.৬.১ অনুযায়ী কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশ মোতাবেক আপনাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।
