আন্তর্জাতিকসর্বশেষ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ১৭

ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০২ জানুয়ারি, ২০২৬

প্রবল বৃষ্টি এবং তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতের কাবকান জেলায় ১৭ জনপ্রাণ হাবিয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। হেরাতের গভর্নরের মুখপাত্র ইউসেফ সাঈদি এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র : এএফপি

ইউসেফ জানান, বেশ কয়েক মাস শুষ্ক থাকার পর গত সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে কাবকানসহ হেরাতের বিভিন্ন জেলায়। ভারী বর্ষণ অব্যাহত থাকায় বৃহস্পতিবার কাবকানে দেখা দিয়েছে আকস্মিক বন্যা।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ মোকাবিলা বিভাগের মুখপাত্র মোহাম্মদ ইউসেফ হামাদ জানিয়েছেন, গত কিছু দিন ধরে আফগানিস্তানের উত্তর, দক্ষিণ, পশ্চিম ও মধ্যাঞ্চলীয় বিভিন্ন এলাকায় বৃষ্টি ও তুষারপাত শুরু হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে ইতোমধ্যেই কয়েক শ’ গৃহপালিত পশু মারা গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ১ হাজার ৮০০টি পরিবার।

দুর্যোগ কবলিত বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির হিসাব নিতে গিয়েছেন কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্ত ও কর্মীরা। ক্ষতির শিকার পরিবারগুলোকে সরকারিভাবে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন হামাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *