খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ঢাকায় আসছেন পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা

ইসহাক দার এস জয়শঙ্কর
ছবি:সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
৩০ ডিসেম্বর, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র এবং ভারত সরকারের পক্ষ থেকে এসব কথা নিশ্চিত করা হয়েছে।
পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র জানায়, খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আগামীকাল বুধবার ঢাকায় আসবেন।
খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীরও ঢাকায় আসার কথা রয়েছে। আন্তর্জাতিক এই প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। তার অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন। টানা ৪০ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়াকে আজ মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছরTop of FormTop of Form
