১৬ বছর পর শুরু হল জুনিয়র বৃত্তি পরীক্ষা

ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
২8 ডিসেম্বর, ২০২৫
অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় শুরু হয়। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। রুটিন অনুযায়ী, প্রথম দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরপর ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে ৩১ ডিসেম্বর।
এ বছর মোট ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, বিতরণ এবং কেন্দ্র ব্যবস্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
