সৌদি জোটের কাছে সামরিক সহায়তা চাইল ইয়েমেন
সৌদি জোটের কাছে সামরিক সহায়তা চাইল ইয়েমেন

ছবি: আল আরাবিয়া
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২৭ ডিসেম্বর, ২০২৫
বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য সৌদি নেতৃত্বাধীন জোটের কাছে সামরিক সহায়তা চেয়েছে ইয়েমেন সরকার। জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠকের পর এই অনুরোধ জানানো হয়।সূত্র: আল আরাবিয়া
ইয়েমেনি প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) সভাপতি রাশাদ আল-আলিমি শুক্রবার এ সহায়তা চান। তার মতে, সাধারণ মানুষকে রক্ষা ও শান্তি আনতে এ সহায়তা প্রয়োজন।
২০১৫ সালে রাজধানী সানাসহ ইয়েমেনের অর্ধেক অংশ দখল করে নেয় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। বাকি অংশে ছিল ইয়েমেনি প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) শাসন। তাদেরকেই আন্তর্জাতিকভাবে ইয়েমেনের সরকার হিসেবে বিবেচনা করা হয়।
কিন্তু ডিসেম্বরের শুরুতে এই অংশের বেশিরভাগ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত মদদপুষ্ট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)।
এই গোষ্ঠীকে সৌদি আরব সরে যেতে বলেছে। কিন্তু তারা উল্টো নিজেদের অবস্থান আরো শক্তিশালী করছে। এমন পরিস্থিতিতে শুক্রবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী। এই গোষ্ঠীর দখলে রয়েছে আল-মাহরা নামে আরেকটি প্রদেশ।
