আন্তর্জাতিকসর্বশেষ

ইসরাইলি অবরোধে গাজায় ওষুধের তীব্র সংকট

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৩ ডিসেম্বর, ২০২৫

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলের অব্যাহত অবরোধের কারণে গাজায় দেখা দিয়েছে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র অভাব।  গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওষুধের ৫২ শতাংশ এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতি ৭১ শতাংশে পৌঁছেছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

রোববার গাজা শহরের পশ্চিমে আল-শিফা হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতির কথা তুলে ধরা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুই বছরের যুদ্ধ এবং ইসরাইলের কঠোর অবরোধে গাজা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, যার ফলে রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদানের সক্ষমতা মারাত্মকভাবে কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *