আন্তর্জাতিকসর্বশেষ

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী সেনাদের ওপর ড্রোন হামলার নিন্দা মহাসচিবের

সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষী সেনাদের টহল। ফাইল ছবি: এপি

নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৪ ডিসেম্বর, ২০২৫

সুদানের কোর্দোফান অঞ্চলের মধ্য এলাকার কাদুগলির আবেইতে শনিবার জাতিসংঘের বাংলাদেশি সেনাদের ওপর এই হামলা হয়। এতে ৬ সেনা নিহত ও অপর ৮ জন আহত হয়। সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য আধাসামরিক বাহিনী আরএসএফকে দায়ী করেছে।জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস জাতিসংঘ শান্তিরক্ষীদের ঘাঁটিতে এই হামলার নিন্দা জানিয়েছেন। সূত্র: আল-জাজিরা

গুতেরেস এক বিবৃতিতে বলেন, আমি এই ভয়াবহ ড্রোন হামলার নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিরক্ষী সেনাদের ওপর হামলা যুদ্ধাপরাধ। কর্দোফানের হামলা ছিল অন্যায়, অযুক্তিক। এই হামলার জন্য জবাবদিহি করতে হবে।

সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী-আরএসএফ দুই বছর ধরে যুদ্ধ করছে। সুদানের সেনাবাহিনী শান্তিরক্ষীদের ওপর হামলার জন্য আরএসএফকে দায়ী করেছে। আরেএসএফ এ ব্যাপারে তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি।

জাতিসংঘ মিশনে বাংলাদেশ বৃহত্তম অংশগ্রহণকারী দেশ। আবেইতে বাংলাদেশি সেনাদের একটি ঘাঁটি রয়েছে। সুদানে জাতিসংঘ শা্ন্তিরক্ষা বাহিনীর চার হাজার সেনা মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *