খেলাসর্বশেষ

বিশ্বকাপে আর্জেন্টিনার ৬ কোচ, এক প্রদেশ থেকেই ৫ জন

ক্রীড়া ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৩ ডিসেম্বর, ২০২৫

আর্জেন্টিনাকে সর্বশেষ বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনির জন্ম সান্তা ফে প্রদেশে। তিনি এবারেরর বিশ্বকাপেও আর্জেন্টিনার দায়িত্বে। ফিফা-

২০২৬, বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দেশ। এ পর্যন্ত ৪২টি দলের খেলা নিশ্চিত হয়েছে। বাকি আছে ছয়টি জায়গা। আগামী মার্চের প্লে–অফে এই ছয়টি জায়গাও পূরণ হবে। প্লে–অফে যে দলগুলোই উঠে আসুক না কেন, সব দলের কোচের জন্মস্থান দেখে এক চমকপ্রদ খবর জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’।

২০২৬ বিশ্বকাপে ৪৮ কোচের মধ্যে ৬ জনই আর্জেন্টাইন কোচ। তবে এর মধ্যে আশ্চর্যের বিষয় হলো, এই ছয় কোচের মধ্যে পাঁচজনের জন্মই একই প্রদেশে!

ইউরোপিয়ান ও আন্তমহাদেশীয় প্লে–অফে ওঠা দলগুলোর মধ্যে এখন পর্যন্ত কোনো দলের কোচ আর্জেন্টাইন নন। অর্থাৎ বিশ্বকাপে খেলা চূড়ান্ত করা ৪২টি দেশের মধ্যে ছয় কোচ আর্জেন্টাইন। ক্লারিনের দাবি, আর্জেন্টিনার এক প্রদেশ থেকে পাঁচ কোচের বিশ্বকাপে থাকাটা হবে সত্যিকারের এক রেকর্ড।

আর্জেন্টিনার অন্যান্য প্রদেশের মতো সান্তা ফে প্রদেশেও ফুটবল খুবই গুরুত্বপূর্ণ। এই প্রদেশ থেকে অনেক কিংবদন্তি ফুটবলার পেয়েছে আর্জেন্টিনা। যেমন ধরুন, সান্তা ফের রোজারিও শহরে জন্ম লিওনেল মেসির। কোচদের ক্ষেত্রেও যেন তা–ই—২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনার ছয় কোচের পাঁচজনই যে সান্তা ফে প্রদেশের।

উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার জন্মও সান্তা ফে প্রদেশের রোজারিওতে।

কিংবদন্তি কোচের জন্ম দেওয়ায় অতীত সুনাম আছে সান্তা ফে প্রদেশের। আর্জেন্টিনাকে ১৯৭৮ বিশ্বকাপ জেতানো পরলোকগত কোচ সিজার লুইস মেনোত্তির জন্মস্থান রোজারিওতে। এই প্রদেশেরই পুহাতো শহরে জন্ম আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনির।আর্জেন্টিনাকে সর্বশেষ বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনির জন্ম সান্তা ফে প্রদেশে। তিনি এবারেরর বিশ্বকাপেও আর্জেন্টিনার দায়িত্বে। ফিফা-

২০২৬, বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দেশ। এ পর্যন্ত ৪২টি দলের খেলা নিশ্চিত হয়েছে। বাকি আছে ছয়টি জায়গা। আগামী মার্চের প্লে–অফে এই ছয়টি জায়গাও পূরণ হবে। প্লে–অফে যে দলগুলোই উঠে আসুক না কেন, সব দলের কোচের জন্মস্থান দেখে এক চমকপ্রদ খবর জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’।

২০২৬ বিশ্বকাপে ৪৮ কোচের মধ্যে ৬ জনই আর্জেন্টাইন কোচ। তবে এর মধ্যে আশ্চর্যের বিষয় হলো, এই ছয় কোচের মধ্যে পাঁচজনের জন্মই একই প্রদেশে!

ইউরোপিয়ান ও আন্তমহাদেশীয় প্লে–অফে ওঠা দলগুলোর মধ্যে এখন পর্যন্ত কোনো দলের কোচ আর্জেন্টাইন নন। অর্থাৎ বিশ্বকাপে খেলা চূড়ান্ত করা ৪২টি দেশের মধ্যে ছয় কোচ আর্জেন্টাইন। ক্লারিনের দাবি, আর্জেন্টিনার এক প্রদেশ থেকে পাঁচ কোচের বিশ্বকাপে থাকাটা হবে সত্যিকারের এক রেকর্ড।

আর্জেন্টিনার অন্যান্য প্রদেশের মতো সান্তা ফে প্রদেশেও ফুটবল খুবই গুরুত্বপূর্ণ। এই প্রদেশ থেকে অনেক কিংবদন্তি ফুটবলার পেয়েছে আর্জেন্টিনা। যেমন ধরুন, সান্তা ফের রোজারিও শহরে জন্ম লিওনেল মেসির। কোচদের ক্ষেত্রেও যেন তা–ই—২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনার ছয় কোচের পাঁচজনই যে সান্তা ফে প্রদেশের।

উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার জন্মও সান্তা ফে প্রদেশের রোজারিওতে।

কিংবদন্তি কোচের জন্ম দেওয়ায় অতীত সুনাম আছে সান্তা ফে প্রদেশের। আর্জেন্টিনাকে ১৯৭৮ বিশ্বকাপ জেতানো পরলোকগত কোচ সিজার লুইস মেনোত্তির জন্মস্থান রোজারিওতে। এই প্রদেশেরই পুহাতো শহরে জন্ম আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *