জাতীয়সর্বশেষ

জামায়াত আমিরের সঙ্গে জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১১ ডিসেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপান সরকারের অফিসিয়াল বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়ন সংস্থা—জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশন (জেইটিআরও)’র প্রতিনিধি দল।

বৃহস্পতিবার জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জামায়াত আমির বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রেখেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়।

এ সময় জাপান প্রতিনিধি দল জামায়াত আমিরকে জানান যে, বাংলাদেশে বর্তমানে প্রায় তিন শতাধিক প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। জামায়াত আমির জাপান প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে জাপান প্রতিনিধি দলে ছিলেন- জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা; সুমিতোমো কর্পোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেডের কান্ট্রি জেনারেল ম্যানেজার ও ঢাকায় জাপানি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের হিরোনোরি ইয়ামানাকা; ঢাকায় জাপানি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মানাবু সুগাওয়ারা ও ভাইস-প্রেসিডেন্ট হিরোনোরি ইয়ামানাকা; এবং মারুবেনি করপোরেশনের কান্ট্রি হেড সুগাওয়ারা মানাবু। আরো উপস্থিত ছিলেন জেট্রো ঢাকা অফিসের সিনিয়র ডিরেক্টর শরিফুল আলম এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইশরাত জাহান।

জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে আরো উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফের প্রেসিডেন্ট মুহাম্মদ শহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *