আন্তর্জাতিকসর্বশেষ

জাপানের কাছে চীন–রাশিয়ার বোমারু বিমানের টহল, ছুটে গেল জাপানি যুদ্ধবিমান

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১০ ডিসেম্বর, ২০২৫

জাপানের বিমান প্রতিরক্ষা বাহিনীর তোলা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জয়েন্ট স্টাফ অফিস প্রকাশিত ছবিতে একটি রুশ টিইউ–৯৫ বোমারু বিমানকে পূর্ব চীন সাগরের আকাশে উড়তে দেখা যাচ্ছে। ২৩ জুলাই ২০১৯ ছবি: রয়টার্স

জাপানের চারপাশে রাশিয়া ও চীন যৌথভাবে বোমারু বিমানের টহল চালিয়েছে। এতে টোকিও যুদ্ধবিমান উড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। টোকিও ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এসব ঘটনা ঘটল। জাপান গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছে। সূত্র: রয়টার্স

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার দুটি টিইউ–৯৫ পারমাণবিক সক্ষমতার কৌশলগত বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে গেছে। সেখানে দুটি চীনা এইচ–৬ বোমারু বিমানের সঙ্গে মিলে প্রশান্ত মহাসাগরে ‘দূরপাল্লার যৌথ টহল’ সম্পন্ন করেছে তারা।

মন্ত্রণালয় বলেছে, পরে চারটি চীনা জে–১৬ যুদ্ধবিমান বোমারু বিমানগুলোর সঙ্গে যোগ দেয়। এগুলো জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যে যাওয়া–আসা করে। দুই দ্বীপের মাঝের মিয়াকো প্রণালি আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্বীকৃত।

মন্ত্রণালয় আরও জানায়, জাপান সাগরে একই সময় রাশিয়ার বিমানবাহিনীর কার্যক্রমও শনাক্ত করা হয়েছে। সেখানে একটি এ–৫০ আগাম সতর্ককারী বিমান ও দুটি এসইউ–৩০ যুদ্ধবিমান উড়ছিল।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন,রাশিয়া ও চীনের যৌথ অভিযান ‘স্পষ্টভাবে আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়’।

তিনি আজ বুধবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রাশিয়া ও চীনের যৌথ অভিযান ‘স্পষ্টভাবে আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়’।

কোইজুমি আরও জানান, জাপানের যুদ্ধবিমানগুলোও কঠোরভাবে আকাশসীমা শনাক্তকরণ করেছে ও প্রতিরক্ষা সংক্রান্ত সব নিয়ম মেনে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *