আন্তর্জাতিকসর্বশেষ

জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্পের সুনামির আঘাত

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৮ ডিসেম্বর, ২০২৫

জাপানের উত্তরের হোক্কাইডো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে। সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে আওমোরি, ইওয়াতে ও হোক্কাইডোর উপকূলীয় এলাকায় এই সুনামি আঘাত হেনেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। সূত্র: এএফপি, এনএইচকে

জাপানের উত্তরের হোক্কাইডো অঞ্চলে ৭ সোমবার রাতে আঘাত হানার পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে বলে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে। সংস্থাটি বলেছে, জাপানের স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হোক্কাইডো অঞ্চল।

এতে তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে দেশটির বিভিন্ন উপকূলে উচ্চমাত্রার সুনামির ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে। দেশটির আবহাওয়া সংস্থা বলেছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ তিন মিটার (১০ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, জাপানের উত্তরাঞ্চলীয় মিসাওয়া শহর থেকে ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিট ১১ সেকেন্ডে আঘাত হানে। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৩ দশমিক ১ কিলোমিটার ভূগর্ভে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *