ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ড, ৫ পর্যটকসহ নিহত ২৫
ছবি: হিন্দুস্তান টাইমস
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৭ ডিসেম্বর, ২০২৫
আরব সাগরের তীরবর্তী ভারতের পশ্চিমাঞ্চলীয় পর্যটনরাজ্য গোয়ার একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ৫ পর্যটক ও স ক্লাব-কর্মীসহ ২৫ জন নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার পর এ ঘটনা ঘটে। সূত্র: বিবিসি
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের সেই নাইটক্লাবটি অবস্থান গোয়ার উত্তরাঞ্চলীয় জেলা আরপোরা’র বাগা বিচে অবস্থিত। বাগা বিচ গোয়ার সবচেয়ে জনপ্রিয় সমুদ্র তীরগুলোর একটি।
ক্লাবটির রান্নাঘর থেকে সূত্রপাত হয় আগুনের। রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।
রাজ্য পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ লাশ উদ্ধার করা হয়েছে রান্নাঘর এবং তার আশপাশ থেকে এবং ধারণা করা হচ্ছে যে তারা নাইট ক্লাবটির কর্মচারী ছিলেন। এর বাইরে ৫ জন পর্যটকের লাশও উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আসার পর রাজ্য পুলিশের মহাপরিচালক আলোক কুমার দিকে সাংবাদিকদের বলেছেন, “আগুন মূলত ক্লাবের রান্নাঘর এবং প্রথম তলার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

