জাতীয়সর্বশেষ

ফরিদপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৫ ডিসেম্বর, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা ৩ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী, একজন পুরুষ। এ ঘটনায় দুই শিশুসহ আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী এলাকার রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন।

হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের উদ্দেশ্যে একটি ইজিবাইক যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা টেকেরহাট থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস কৈডুবি সদরদী এলাকায় ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী মারা যান। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *