আন্তর্জাতিকসর্বশেষ

গাজায় ধ্বংসস্তুপে প্রাণের স্পন্দন, ৫৪ যুগলের গণবিয়ে

এক নব দম্পতি। ফাইলছবি: আনাদোলু

নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
০৪ ডিসেম্বর,২০২৫

গাজা উপত্যাকার দক্ষিণে গাজার সিটির খান ইউনুসে এই গণ বিয়ে অনুষ্ঠিত হয় গতকাল বুধবার। এই অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে আবু ধাবি। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)ইউনিয়ন দিবস উপলক্ষে এই আনন্দঘণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সূত্র:আনাদোলু এজেন্সি

আনাদোলুর সংবাদদাতা জানান, আমিরাতের মানবিক কার্যক্রম ‘গ্যালান্ট নাইট ৩’ এর আওতায় খান ইউনুসের হামাদ আবাসিক এলাকার ধ্বংসস্তুপের মধ্যে এই গণবিয়ের আয়োজন করা হয়েছে।

এই গণবিয়ের নাম দেওয়া হয়েছে ‘ছওয়াব আল-ফারাহ’ (আনন্দের ভূষণ)। এই বিয়ে ইসরাইলি গণহত্যা ধ্বংসযজ্ঞ সত্ত্বেও গাজার মানুষের সংগ্রাম ও সুন্দর জীবনের অন্বেষণের প্রতীকে পরিণত হয়েছে গাজার এই গণবিয়ে।

গণবিয়েতে অংশগ্রহণকারী নব দম্পতি বিয়ের অনুষ্ঠানে সমবেত হয়। ফিলিস্তিনি পতাকা,ফুল দিয়ে সাজানো হয় এবংঐতিহ্যবাহী সঙ্গীতের মুরছনায় আনন্দঘণ অনুষ্ঠানটি মনোরম হয়ে উঠে।

এই বিয়ের অনুষ্ঠানের অংশ হতে সমগ্র গাজার ২৬৫১ জন আবেদন করেন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বাছাই করা হয় এই ৫৪ জনকে।

গ্যালান্ট নাইট ৩ কর্মসূচির কার্যক্রম শুরু হয় ২০২৩ সালের ৫ নভেম্বর আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মাদ বিন জায়েদের নির্দেশে। এই কর্মসূচীর আওতায় গাজার মারাত্মক ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের খাবার ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *