জাতীয়সর্বশেষ

ডিআরইউর নির্বাচন: সভাপতি আবু সালেহ আকন, সম্পাদক মাইনুল হাসান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
০১ ডিসেম্বর, ২০২৫

ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন আবু সালেহ আকন্দ। ৫০৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল ৭৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঈনুল আহসান পেয়েছেন ৪৮৯ ভোট।

সহসভাপতি পদে মেহ্দী আজাদ মাসুদ নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭৭০ ভোট। যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নিয়াজ মাহমুদ সোহেল। তিনি পেয়েছেন ৭৯২ ভোট। তার নিকটকম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন সুমন পেয়েছন ৫২৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এম এম জসিম। তিনি পেয়েছেন ৪০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকতারুজ্জামান পেয়েছেন ২৮৫ ভোট।

দপ্তর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

নারী বিষয়ক সম্পাদক পদে জিতেছেন জান্নাতুল ফেরদৌস পান্না। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে জিতেছেন মাহমুদ সোহেল। ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন ওমর ফারুক রুবেল। সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। কল্যাণ সম্পাদ পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

এছাড়া কার্যনির্বাহী সদস্য (৭টি) পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে– মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), আল-আমিন আজাদ, মোহাম্মদ নঈমুদ্দীন ও সুমন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *