প্রযুক্তিসর্বশেষ

অস্ট্রেলিয়ায় কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহার

নিষিদ্ধ হচ্ছে, বয়স যাচাই করবে স্ন্যাপচ্যাট

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৯ নভেম্বর, ২০২

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহার নিষিদ্ধ হতে যাচ্ছে। তার আগে দেশটির কিশোর ব্যবহারকারীদের বয়স যাচাই করছে স্ন্যাপচ্যাট। দেশটিতে আগামী ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিকমাধ্যম ব্যবহার করতে পারবে না।

স্ন্যাপচ্যাট জানায়, গত সপ্তাহ থেকে অনেক ব্যবহারকারীকে বয়স যাচাই করতে বলা হয়েছে। তারা বয়স নিশ্চিত না করলে এই অ্যাপ ব্যবহার করতে পারবেন না।

ব্যবহারকারীরা অস্ট্রেলিয়ান ব্যাংক অ্যাকাউন্ট, সরকারি পরিচয়পত্র বা নিজের মুখের ছবি তুলে তৃতীয় পক্ষের মাধ্যমে বয়স নির্ধারণ করিয়ে সত্যতা প্রমাণ করতে পারবেন।

আর ১০ ডিসেম্বরের পর ১৬ বছরের নিচে কারো অ্যাকাউন্ট পাওয়া গেলে তাদের অ্যাকাউন্ট লক করে দেওয়া হবে।

স্ন্যাপচ্যাট জানিয়েছে, সরকারি নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া নিয়ে তাদের তীব্র আপত্তি আছে।

তবে তারা বলেছে, ‘আমরা যেসব দেশে কাজ করি, সেসব দেশের সব স্থানীয় আইন যেমন মানি, এটিও মানব।’

একই সঙ্গে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, কিশোরদের বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হলে, তারা নিরাপদ বোধ করবে না। বরং তারা আরো ঝুঁকিপূর্ণ ও কম সুরক্ষিত মেসেজিং অ্যাপে ঝুঁকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *