গাজায় গণহত্যা বন্ধ হয়নি, ইসরাইলি হামলা চলছেই: এমনেস্টি

গাজার দক্ষিণে খান ইউনুসের আল-আকসা ইউনিভার্সিটির বিধ্বস্ত গেটের পাশে তাঁবুতে আশ্রয় নিয়েছেন অসহায় গৃহহীন মানুষেরা। ছবিটি গত ২৪ নভেম্বরের। ছবি:রয়টার্স
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২৮ নভেম্বর, ২০২৫
লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইসরাইল তার গণহত্যা চালানোর মানসিকতা পরিবর্তন করেছে এমন কোন আভাস বা প্রমাণ পাওয়া যাচ্ছে না। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
মানবাধিকার সংস্থাটি হুঁশিয়ার করে দিয়ে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ইসরাইল সরকার এখনো গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি ঘোষণা করা সত্ত্বেও ইসরাইল নতুন নতুন হামলা ও ত্রাণ সামগ্রীর প্রবেশে বাধাঁদান করে যাচ্ছে।
ইসরাইল বার বার যুদ্ধবিরতি লংঘণ করছে। ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরাইল ৫০০ বারেরও বেশি যুদ্ধিবিরতি লংঘণ করেছে। ইসরাইলি হামলায় এ সময় নিহত হয়েছেন ৩৪৭ জন ফিলিস্তিুন এবং আহত হয়েছেন ৮৮৯ জন।
এরআগে দুই বছরে টানা হামলা গণহত্যায় প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত িএবং এক লাখ ৭০ হাজার আহত হয়েছেন।
এমনেস্টি জানায়, ইসরাইল হলুদ রেখার বাইরে দক্ষিন ও মধ্যগাজায় সিরিজ বিমান হামলা চালিয়ে যাচ্ছে। অথচ চুক্তির আওতায় এসব জায়গায় তাদের নিয়ন্ত্রণমুক্ত থাকার কথা।
এদিকে হলুদ রেখার বাইরে সুড়ঙ্গে প্রায় ২০০ হামাস যোদ্ধা আটকা পড়েছেন। তাদের মধ্যে ২০ জনকে ইসরাইল হত্যা করেছে। অন্যদের মুক্ত করার আলোচনা চলছে।
যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অগ্রগতি কি হবে?
জানা গেছে, আন্তর্জাতিক বাহিনী মোতায়েনসহ যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায়ে এগিয়ে নিতে আলোচনা শুরু হয়েছে। এ বাহিনী ও গঠিত পিস বোর্ড গাজার নিরস্ত্রিকরণ এবং সাময়িকভাবে গাজা শাসন ও পুণর্গঠণ তদারকি করবে।
যুদ্ধবিরতির দ্বিতীয় পর্য়ায় নিয়ে গত মঙ্গলবার থেকে কায়রো তুরস্ক, কাতার ও মিসরের আরোচকরা আলোচনা শুরু করেছেন।
