ডা: তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
২৭ নভেম্বর, ২০২৫
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১টার দিকে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি ডা. তাহেরের স্বাস্থে্যর খোঁজ-খবর নেন, তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান।মির্জা ফখরুল ডা. তাহেরের দ্রুত রোগমুক্তি এবং সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া করেন।
