প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামে শত শত মানুষের মৃত্যু

বন্যায় প্লাবিত একটি অঞ্চল। ছবি: আনাদোলু এজেন্সি
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২৭ নভেম্বর, ২০২৫
চলতি বছর প্রাকৃতিক দুর্যোগে ভিয়েত নামে অন্তত ৪০৯ জন মারা গেছেন অথরা নিখোঁজ রয়েছেন , আহত হয়েছেন ৭২৭ জন। সরকারের পরিসংখ্যানের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে একথা জানানো হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি
এসব দুর্যোগে তিন লাখ ৩৭ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস অথবা স্রোতের তোড়ে ভেসে গেছে। ভিয়েতনাম নিউজ এখবর জানিয়েছে।
পত্রিকাটি জানায়, ৫ লাখ ৫৩ হাজার হেক্টর জমির ধান উৎপাদনে বিপর্যয় দেখা দিয়েছে। অন্যদিকে তিন লাখ ৭৭ হাজার হেক্টর জমির অন্যান্য পানিতে ডুরে ধ্বংস হয়ে গেছে। মোট আর্থিক ক্ষতির পরিমাণ ৩২০ কো টি ডলার।
কেবল চলতি মাসে প্রবল বন্যায় দেশটি মধ্যাঞ্চলে ১০২ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। বন্যার পানিতে তলিয়ে গেছে দুই লাখেরও বেশি বাড়িঘর।
দুর্যোগের আগাম পূর্বাভাস দানে বৈজ্ঞানিক ও প্রযুক্তির ব্যাবহার বিষয়ক ফোরোমে এই পরিসংখ্যান তুলে ধরা হয়। দুর্যোগ ব্যবস্থাপণা বিভাগের উপপ্রধান এনগুয়েন টন কুয়ান বলেন,চলতি বছর ভিয়েতনামে ১৯টি ঝড় ও নিম্নচাপ আঘাত হানে। এরমধ্যে ২৪টি ছিল টাইফুন এবং বাকি ৫টি নিম্নচাপ।
