জাতীয়সর্বশেষ

মিত্ররা বিএনপির কাছে মনোনয়ন চেয়ে ১৬৮ জনের তালিকা দিল

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২৫ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইতোমধ্যে ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। তবে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলগুলোর জন্য এখনো কোনো আসন চূড়ান্ত করা হয়নি। এতে শরিকদের মধ্যে উদ্বেগ, অনাস্থার পাশাপাশি তৃণমূলে বিভক্তি বৃদ্ধি পাচ্ছে।

মিত্র দলগুলোর অভিযোগ, আসন নিশ্চিত না হওয়ায় তারা প্রচারে পিছিয়ে পড়ছে এবং স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে দূরত্ব বাড়ছে। তাদের দাবি, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার পর হাতে সময় খুব বেশি থাকবে না। এখনই আসন বণ্টন চূড়ান্ত করা না হলে মাঠের পরিস্থিতি জটিল পারে।

বিএনপির চাওয়া অনুযায়ী আন্দোলনের মিত্র প্রায় সব দলই তাদের প্রার্থী তালিকা জমা দিয়েছে। এখন পর্যন্ত বিএনপির কাছে ১৬৮ জনের প্রার্থী তালিকা জমা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া ছয় দলীয় জোট- গণতন্ত্র মঞ্চের বাকি পাঁচ দল ৪০ জন, ১২ দলীয় জোট ২১ জন, জাতীয়তাবাদী সমমনা জোট নয়জন, গণতান্ত্রিক বাম ঐক্য ১৯ জন, এলডিপি ১৩ জন, গণঅধিকার পরিষদ ২৫ জন, গণফোরাম ১৬ জন, এনডিএম ১০ জন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) পাঁচজন, বাংলাদেশ লেবার পার্টি ছয়জন এবং বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) চারজনের প্রার্থী তালিকা দিয়েছে। তবে তালিকা জমা নেওয়ার পর শরিকদের কারো সঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে বসেনি বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *