নির্বাচনে যুবকদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে:যুবায়ের

আগামী জাতীয় নির্বাচনে যুবকদের ঐতিহাসিক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং যুব ও ক্রীড়া বিভাগের আহবায়ক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ছবি:সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
২৫ নভেম্বর, ২০২৫
জামায়াত নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে আগামী জাতীয় নির্বাচনে যুবকদের ঐতিহাসিক ভূমিকা পালন করার এ আহবান জানান।
বৈঠকে যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং দেশের যুব সমাজকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনের লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ডা. ফখরুদ্দিন মানিক, মুহাম্মাদ কামাল হোসাইন ও মাওলানা ইয়াছিন আরাফাত।
আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের সভাপতি ডা. মঈন উদ্দিন এবং সদস্য যথাক্রমে হাসানুল বান্না চপল, নাসির উদ্দিন সজল, খান হাবিব মোস্তফা ও মোহাম্মদ আরাফাত এবং ঢাকা দক্ষিণের সদস্য যথাক্রমে শাহীন আহমেদ খান, মোতাসিম বিল্লাহ ও আব্দুলাহ আল নোমান।
