Uncategorizedআন্তর্জাতিকসর্বশেষ

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২১ নভেম্বর, ২০২৫

১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যর  হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি করার পরও ইসরাইল অবরুদ্ধ  ও অনাহার ক্লিষ্ট গাজা উপত্যাকার মানুষের উপর অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে । এই ঘটনায় গভীর উদ্বেগ-উৎকন্ঠা প্রকাশ করেছে জাতিসংঘ গত বৃহস্পতিবার।  এসব হামলা কয়েকশ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগেই নারী ও শিশু। সূত্র: আনাদোলু

জাতিসংঘের মুখপাত্র স্টেফেন দুজারিক এক সাংবাদিক সম্মেলনে বলেন, গতকালও ইসরাইলি হামলায় গাজা উপত্যাকার কয়েকজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

তিনি বলেন, এই সব ঘটনা প্রমাণ করছে যে, কতটা ভঙ্গুর চলমান যুদ্ধবিরতি। এটি আমাদের সবারই জন্য জরুরী হলো যুদ্ধবিরতি মেনে চলা ও তা অব্যাহত রাখা।.

তিনি জোর দিয়ে বলেন যে, সব সময়ই অসামরিক লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের কোন ক্ষতি করা যাবে না।

গাজার যেসব এলাকা থেকে ইসরাইল সেনা প্রত্যাহার করে নিয়েছে গত বুধবার সেই সব এলাকায় একের পর এক হামলা চালিয়ে অন্তত ২৫ জনকে হত্যা ও ৭৭ জনকে আহত করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। ফিলিস্থিনি কর্তৃপক্ষিএকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লংঘণ বলে অভিহিত করেছে।

যুদ্ধবিরতি চুক্তির পর ইসরাইল গাজায় হামলা চালিয়ে এ পর্যন্তু ২৮০ জনকে হতা ও ৬৭২ জনকে আহত করেছে।

২০২৩ সালের অক্টোবরে হামাসের আল-আসকা ফ্লাড অভিযানের দিন থেকে ইসরাইল গাজায় হামলা গণহত্যা চালিয়ে দুই বছরে ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যা ও এক লক্ষ ৭০ হাজারকে আহত করেছে। এবং পুরো গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করেছে। আমেরিকা ও ইউরোপের খৃস্টান শক্তিবর্গ গাজার গণহত্যা ধ্বংসের জন্য ইসরাইল অস্ত্র, প্রযুক্তি ও অর্থ প্রদান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *