সৌদি যুবরাজকে যুক্তরাষ্ট্রে রাজষিক সম্বর্ধনা,ট্রাম্প-মোহাম্মাদ বৈঠক
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৯ নভেম্বর, ২০২৫
যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সম্পর্ক আরও ঘণিষ্ঠ করা ও যুক্তরাষ্ট্রে বিপুল বিনিযোগ পেতে যাওয়ার প্রেক্ষাপটে ট্রাম্প ওয়াশিংটন সফররত সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের ভূয়সি প্রশংসা করেছেন। সূত্র: আল-জাজিরা

১৯ নভেম্বর, ২০২৫গত মঙ্গলবার ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখছেন। ছবি:রয়টার্স
এরআগে সৌদি যুবরাজ হোয়াইট হাউসে পৌছুলে তাকে ব্যাপক অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এই সফর ওয়াশিংটন-রিয়াদ সম্পর্ককে আরও গভীর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ট্রাম্প মোহাম্মাদ বিন সালমানকে আনুষ্ঠানিকভাবে লাল গালিচা সম্বর্ধনা প্রদান করেন। এ সময় বাদকরা বাদ্য বাজায়, ঘোড় সওয়াররা পতাকা নিয়ে নিয়ে কুচকাওয়াজ করে এবং নীচ দিয়ে সামরিক বিমান উড়ে যায়।
সৌদি যুবরাজকে এমন রাজষিক অভ্যর্থনা দানের এই ঘটনাকে আর্থিক বিনিয়োগ লাভ ও মধ্যপ্রাচের দেশগুলো বিশেষকরে সৌদি আরবের সঙ্গে মার্কিন অংশিদারিত্বের ভিত্তিতে একটি নতুন মধ্যপ্রাচ্য গড়ে তোলা।
দক্ষিণ বারান্দা দিয়ে ওভাল অফিসে প্রবেশ করার পর ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। দুই নেতা বানিজ্য সম্ভাবনা, শান্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং প্রযুক্তির বিষয় নিয়ে আলোচনা করেন।
গাজায় অব্যাহত মানবিক সংকটসহ মধ্যপ্রাচ্যের দৃশ্যমান চ্যালেঞ্জগুলো যুবরাজের ওভাল অফিসে উপস্থিতির সময় দৃশ্যত তেমন গুরুত্ব পায়নি। সেখানে যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় সেগুলো হল, সৌদি-ইসরাইল সম্পর্ক। ট্রাম্প বার বার বলেছেন, তিনি চান তথাকথিত আব্রাহাম একোর্ড বা চুক্তিতে সৌদি আরব যুক্ত হোক। তবে যুবরাজ বলেছেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তার দেশ এ চুক্তিতে যোগ দেবে না। তবে মঙ্গলবার ট্রাম্প ও মোহাম্মাদ উভয়ে আভাস দিয়েছেন, এই ব্যাপারে অগ্রগতি অর্জন করা সম্ভব।
