খেলাসর্বশেষ

নারী কাবাডি : জার্মানিকে গুড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

নিউজ ডেস্ক

বাংলাদেশ-র্জামানি ম্যাচের একটি মুর্হূত। ছবি : বাংলাদশে কাবাডি ফডোরশেন

এনভিবিডি24ডটকম

১৮ নভেম্বর, ২০২৫

নারী কাবাডি কাপে এবার র্জামানিকে হারালো বাংলাদেশ। মিরপুরে শহীদ সোহরাওর্য়াদী ইনডোর স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫৭-২৭ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

টানা দ্বিতীয় জয় পাওয়ার শুরুটাও দারুণ করেছিল বাংলাদেশ। বোনাস পয়েন্ট নিয়ে শুরু করা বাংলাদশে প্রতপিক্ষ জার্মানিকে প্রথর্মাধে দুইবার অলআউট করে।

তাতে প্রতিপক্ষ লড়াইয়ের কোন সুযোগই পায়নি। ২৮-৯ ব্যবধানে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর র্জামানি কিছুটা লড়াইয়ে ফিরে আসার চেষ্টা করে। তাতে করে তারা পরাজয়ের ব্যবধানটা কিছুটা কমাতে সক্ষম হয়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ২৯ পয়েন্টের বিপরিতে  ১৮ পয়েন্ট পেয়েছে জার্মানি। র্জামান। শেষে ৫৭-২৭ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়ে হাসিমুখে মাঠ ছাড়েন রূপালী আক্তার-শ্রাবণী-মল্লিকরা।

নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে ৪৪-২২ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ।  আগামীকাল অবশ্য শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই দুই জয় বাংলাদেশ দলের মনোবল বৃদ্ধি পেয়েছে। অধিনায়ক রূপালী বলেছেন, ‘সামনে ভারতরে সঙ্গে আমরা ভালো খেলার চেষ্টা করব। ওরা এই র্টুনামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। তবে টানা দুই জয় পাওয়ায় আমাদরে আত্মবশ্বিাস, মনোবল অনেক বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *