রাজনীতিসর্বশেষ

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
১১ নভেম্বর, ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী যেটা বলছে ওটাই নাকি করতে হবে; ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জান যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তোমরা ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি ল²ীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, এলাকায় একটাও এনসিপি নেই। তাহলে তাদের ভোটটা হবে কীভাবে? সে কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তারা পিআর চায়, জনগণ পিআর বোঝে না। এটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, ভুল বোঝানো।
তিনি আরও বলেন, দীর্ঘ ৯ মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরও অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাইলে এর দায় বিএনপি নেবে না। এর দায় সরকারকে নিতে হবে।
এ সময় বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৫ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিসহ মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য ফারমার্স কার্ড করা হবে বলে জানান মির্জা ফখরুল।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও সদরের কে কে বাড়ি ল²ীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *