আন্তর্জাতিক
জাপানে শক্তিশালী ভ‚মিকম্পের পর সুনামির আঘাত

জাপানের আইওয়াত জেলার কাছে এই ভূমিকম্প আঘাত হানে। ছবি: আনাদোলু
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
০৯ নভেম্বর, ২০২৫
জাপানের উপক‚লীয় এলাকার কাছাকাছি ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভ‚মিকম্প অনুভ‚ত হয়েছে। এই ভ‚মিকম্পের পর প্রশান্ত মহাসাগরের উত্তরে জাপানের উপক‚লীয় এলাকায় হালকা মাত্রার সুনামি আঘাত হেনেছে। রোববার জাপানের স্থানীয় সময় রোববার সন্ধ্যার দিকে ভ‚মিকম্পের পর এই সুনামি আঘাত হানে । সূত্র: আনাদোলু, এএফপি
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বলেছে, জাপানের আইওয়াত জেলার মিয়াকোতে স্থানীয় সময় বিকেল ৫টা ৩৭ মিনিটে প্রথম সুনামি আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। তবে সুনামির ঢেউ অনেক ছোট হওয়ায় এর উচ্চতা পরিমাপ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।
জেএমএ বলেছে, প্রথম সুনামি আঘাত হানার দুই মিনিট পর দেশটির ওফুনাতো উপক‚লে ১০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। আইওয়া উপক‚লের কাছাকাছি এলাকায় রোববার বিকেল ৫টা ৩ মিনিটের দিকে ভ‚মিকম্প আঘাত হানে। ভ‚মিকম্পের পরপরই ১ মিটার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করে জেএমএ।
তবে মার্কিন ভ‚তাত্তি¡ক জরিপ সংস্থা (ইউএসজিএস) জাপানের আইওয়াতে উপক‚লে আঘাত হানা ভ‚মিকম্পের মাত্রা ৬ দশমিক ৮ ছিল বলে জানিয়েছে।
জেএমএ বলেছে, প্রথম ভ‚মিকম্প আঘাত হানার পর ৫ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৩ মাত্রার কয়েকটি ভূকম্পন (আফটারশক) অনুভ‚ত হয়েছে। জাপানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের সরাসরি স¤প্রচারে সমুদ্রের শান্ত দৃশ্য দেখা গেছে।
একই অঞ্চলের উপক‚লের কাছাকাছি এলাকায় রোববার সকালের দিকেও অন্তত ছয়টি ভ‚মিকম্প অনুভ‚ত হয়েছে। এসব ভ‚মিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৮ এর মধ্যে। তবে ভ‚মিকম্প স্থলে খুব একটা অনুভ‚ত হয়নি এবং সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
২০১১ সালে জাপানের ওই অঞ্চল সমুদ্রতলের ৯ মাত্রার ভয়াবহ ভ‚মিকম্প ও সুনামির শিকার হয়েছিল। সেই সময় দেশটিতে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত কিংবা নিখোঁজ হন।
সুনামিতে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তিনটি রিঅ্যাক্টরে গলে যায়। জাপানের যুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় দুর্যোগ এবং চেরনোবিলের পর বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ডেকে আনে ওই সুনামি।
জাপান প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে চারটি প্রধান ভ‚-তাত্তি¡ক ফলকের সংযোগস্থলে অবস্থিত। বিশ্বের অন্যতম ভ‚মিকম্পপ্রবণ দেশও জাপান। প্রায় ১২ কোটি ৫০ লাখ মানুষের এই দ্বীপদেশে প্রতিবছর অন্তত দেড় হাজার ভ‚মিকম্প হয়। এর বেশিরভাগই হালকা থেকে মাঝারি মাত্রার হয়ে থাকে। যদিও ক্ষতির পরিমাণ নির্ভর করে ভ‚মিকম্পের অবস্থান ও ভ‚গর্ভের গভীরতার ওপর।
