আন্তর্জাতিকসর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়াল, বন্ধ হয়নি ইসরাইলি হাম

ধ্বংস¯‘পের নীচ থেকে নিহত ইসরাইলি সেনা হাদাদ গোল্ডিনের লাশ উদ্ধার করা হয়েছে। হামাস একথা জানিয়েছে। ছবি: আল-জাজিরা
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
০৯ নভেম্বর, ২০২৫
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পরও ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলা, হত্যা ও তান্ডব অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও লাশ উদ্ধারের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে নিহতের সংখ্যা।
গাজার স্বা¯’্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়ে গেছে। অন্যদিকে পশ্চিম তীরজুড়ে বসতি ¯’াপনকারীদের হামলা আরও তীব্র হয়েছে। সূত্র: আল জাজিরা।
শনিবার গাজার স্বা¯’্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৬৯ । নতুনভাবে উদ্ধার ও শনাক্ত হওয়া লাশের কারণে এই সংখ্যা বেড়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় অন্তত ২৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে শনিবারও ইসরাইলি নতুন করে হামলায় আরও ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজায় তাদের অব¯’ানরত সেনাদের দিকে অগ্রসর হওয়া এক ফিলিস্তিনিকে তারা গুলি করে হত্যা করেছে। ওই ব্যক্তি ‘ইয়েলো লাইন’ নামের সীমারেখা অতিক্রম করেছিলেন।
এই ‘ইয়েলো লাইন’ হলো যুক্তরাষ্ট্রের মধ্য¯’তায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইলি বাহিনী প্রথম দাপে যে সীমারেখা পর্যন্ত পিছু হটার কথা, সেই এলাকা। ইসরাইলি সেনারা জানায়, দক্ষিণ গাজাতেও একইভাবে সীমারেখা অতিক্রম করা আরেক ফিলিস্তিনিকে তারা হত্যা করেছে। তিনি নাকি সৈন্যদের জন্য “তাৎক্ষণিক হুমকি” সৃষ্টি করেছিলেন।
এমনকি ওই সীমারেখার কাছে আসা পরিবারগুলোর ওপরও ইসরাইলি বাহিনী গুলি চালা”েছ বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে খান ইউনিসে ইসরাইলি বাহিনীর ফেলে যাওয়া বিস্ফোরকের কারণে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নাসের হাসপাতাল কর্তৃপক্ষ।
এমন অব¯’ায় বিশ্ব স্বা¯’্য সং¯’া (ডবিøউএইচও) জরুরি চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিদের সরিয়ে নেওয়ার জন্য গাজা ও মিসরের মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার আহŸান জানিয়েছে।
সং¯’াটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ফিলিস্তিনি রোগী রাফাহ সীমান্ত দিয়ে মিসর ও অন্য দেশে চিকিৎসার জন্য গেছেন। তবে আরও ১৬ হাজার ৫০০ জন বিদেশে চিকিৎসা নেওয়ার অপেক্ষায় রয়েছেন।
অন্যদিকে পশ্চিম তীরে ইসরাইলি সেনা অভিযান ও বসতি ¯’াপনকারীদের হামলা বেড়েছে। এসব হামলা ফিলিস্তিনিদের নিজেদের জমি থেকে উ”েছদ করার পরিকল্পনার অংশ বলেও অভিযোগ উঠেছে।
শনিবার দক্ষিণ নাবলুসের বেইতা শহরে জলপাই ফসল সংগ্রহে ব্যস্ত ফিলিস্তিনি গ্রামবাসী, কর্মী ও সাংবাদিকদের ওপর হামলা চালায় ইহুদী বসতি ¯’াপনকারীরা।
ইসরাইলি মানবাধিকারকর্মী জোনাথন পোলাক আল জাজিরাকে বলেন, মুখোশধারী ডজনখানেক বসতি ¯’াপনকারী লাঠি ও বড় পাথর নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা পাহাড় থেকে নেমে আমাদের দিকে বিশাল পাথর ছুড়তে শুরু করে, এতে আমারা পালাতে বাধ্য হই।
এই হামলায় অন্তত ডজনখানেক মানুষ আহত হয়েছেন এবং তাদের অনেককে হাসপাতালে নিতে হয়েছে। আহতদের মধ্যে একজন সাংবাদিক এবং এক ৭০ বছর বয়সী কর্মী রয়েছেন বলেও জানা গেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে অন্তত ৭০টি শহর ও গ্রামে ১২৬টি হামলা চালানো হয়েছে। এসব হামলায় ৪ হাজারেরও বেশি জলপাই গাছ ধ্বংস বা উপড়ে ফেলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *