খেলাসর্বশেষ

ক্রীড়া

অস্ট্রেলিয়ার ৩৬ বলে ২১ ছক্কায় ধরাশায়ী বাংলাদে

বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া।ছবি সংগৃহীত
ক্রীড়া ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
০৮ নভেম্বর, ২০২৫
হংকং সিক্সেসে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। যদিও টুর্নামেন্টের প্রথম কোয়ার্টারে অস্ট্রেলিয়ার কাছে কোন পাত্তাই পেল না আকবর আলীর দল।
মংককের মিশন রোড মাঠে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ২ উইকেটে রেকর্ড ১৪৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান তুলেছিল বাংলাদেশ।
এ হারের ফলে বাংলাদেশ নেমে গেল প্লেট পর্বে। আগামীকাল রোববার প্লেট সেমি-ফাইনালে খেলবে তারা। প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন অজি ব্যাটাররা। ৬ ওভারের ম্যাচে গুণে গুণে ২১ ছক্কা হজম করেছেন আবু হায়দার রনিরা। তাদের তুলোধুনো করে এবারের আসরের সর্বোচ্চ রানের রেকর্ডটাও গড়েছে অস্ট্রেলিয়া।
৮ ছক্কায় ১৪ বলে ৫১ রান করে বাধ্যতামূলক অবসরে যান বেন মেকডেরমট। ৫ ছক্কায় ৬ বলে ৩০ রান করে আউট হন উইলিয়াম বসিস্টো। অধিনায়ক অ্যালেক্স রসের ব্যাট থেকে আসে ২ চার ও ৭ ছক্কায় ১১ বলে ৫০ রান।
বড় টার্গেট তাড়ায় নেমে প্রথম ওভারেই তিন ব্যাটারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর মাত্র ১৯ রানের মাথায় ৪ উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে ৬০ রানের জুটি গড়েন রকিবুল হাসান ও আবু হায়দার রনি। ১ চার ও ৩ ছক্কায় ১০ বলে ২৫ রান করেন রকিবুল। শেষ দিকে একা ব্যাটিং করা রনির ব্যাট থেকে আসে ২ চার ও ৭ ছক্কায় ১৮ বলে ৫০ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *